1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

নিহত সৌদি প্রবাসীর ছেলেকে সাইকেল দিলেন মাদারীপুর জেলা প্রশাসক

  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৪০২ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ার পর সৌদি আরবে নিহত প্রবাসী মিলন মাতুব্বরের মাদ্রাসা পড়ুয়া ছেলেকে সাইকেল উপহার দিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে তাকে সাইকেলটি দেওয়া হয়।

এসময় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, সাংবাদিকদের কাছ থেকে জানতে পারি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খৈয়ারভাঙ্গা গ্রামের মিলন সৌদি আরবে মৃত্যু বরণ করেছেন। তার ৩ জন শিশু ছেলে ও স্ত্রী অসহায় অবস্থায় রয়েছে। বড় ছেলে ৯ বছর বয়সী আবির মাতুব্বর মাদ্রাসায় যাতায়াতের জন্য তার বাবার কাছে সাইকেল চেয়েছিল, কিন্তু কিনে দেওয়ার আগেই মিলন মারা গেছেন। তাই তার বাবার মৃত্যুর কষ্ট কিছুটা লাঘব করতে আমাদের পক্ষ থেকে তাকে একটি সাইকেল দেওয়া হলো। পরবর্তীতে এই পরিবারকে আরও সহয়তা প্রদান করা হবে। এছাড়া নিহত মিলনের লাশটি সৌদি থেকে দেশে আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য; পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর জন্য ৫ বছর আগে সৌদি আরবে যায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পশ্চিম খৈয়ারভাঙ্গা গ্রামের সিরাজুল হক মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বর। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন মেঝ। সৌদি আরবের রিয়াদ শহরের হালুজারায় থেকে কাজ করে আসছিলেন তিনি। সৌদির আকামাসহ নিজ খরচ শেষে কোন রকম টেনেটুনে সংসারের খরচ চালাতেন তিনি। কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেননি মিলন। প্রায় ২০ লাখ টাকার দেনা রয়েছে বাংলাদেশের নিজ এলাকায়। গত ১৮ জুন রাতে সৌদি আরবে বসবাসরত বাসায় ব্রেইন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন মিলন। পরে একই সঙ্গে থাকা বাংলাদেশী প্রবাসীরা সৌদি আরবের রিয়াদ শহরের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানেই ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রোববার (২৩ জুন) দুপুরে সৌদি থেকে তার পরিবারের কাছে মৃত্যুর খবর জানালে স্বজনদের মাঝে আহাজারি শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho