1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৩১৯ Time View

 মোঃনাঈম হোসেন পলোয়ান,চাঁদপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার অভিযানে নেমে ৫ জনকে আটক করেছেন পুলিশ। 

গতকাল বুধবার (৩ জুলাই) তাদের আটক করা হয়।

লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা পুলিশ ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ ৫ চোরকে আটক করতে সক্ষম হয়। 

পরবর্তীতে মোটরসাইকেল সহ আটকদের থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রায়পুর ১০নং ইউনিয়নের দেবীপুর গ্রামের মুনসুর আহম্মদের পুত্র সোহেল (৩০) ও আনোয়ার হোসেন (৩৫), লক্ষ্মীপুর সদর উপজেলার চরমার্টিন গ্রামের আবুল কাসেমের পুত্র আনোয়ার হোসেন শামীম (২২), চাঁদপুর জেলার কচুয়া থানার মো. জুয়েল (২৪) ও মো. শামসুল হক (৩৫)।

পুলিশ জানায়, গত বছরের ডিসেম্বরে হওয়া একটি মোটরসাইকেল চুরির মামলার তদন্তকালে চক্রটির সন্ধান পায় পুলিশ। গত ২রা জুলাই লক্ষ্মীপুর জেলার রায়পুর ও চাঁদপুর জেলার কচুয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথম তিন আসামীকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের দেয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার হয় আরো ২ জন। গ্রেপ্তার হওয়া ৫ জনকে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চোর চক্রের আরো সদস্যদের নাম উঠে আসছে বলে জানিয়েছে পুলিশ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, আমরা ২০২৩ সালের ডিসেম্বরের একটি মামলার তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পাই।

পরবর্তীতে গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে পালসার ব্রান্ডের একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho