1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্তে বিরোধের জেরে এক প্রসূতি নারী ও শিশু সহ আহত -৬

  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৩১৯ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে জমি-জমা সংক্রান্তে পূর্ব বিরোধের জের ধরে আপন জ্যাঠাতো ভাই, জ্যাঠা, জ্যাঠাতো ভাই বউ ও তাদের আত্মীয়-স্বজনদের হামলায় নারী-পুরুষ ও সদ্যজাত শিশু সহ-৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকাল আনুমানিক ৩ টায় হামলার এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ফনি ভূষণ বালার পুত্র অজিত বালা পূর্ব পরিকল্পিতভাবে গায়ে পড়ে ঝগড়া বাধানোর উদ্দেশ্যে তার আপন জ্যাঠা ননী গোপাল বালার ঘর সংলগ্ন জায়গা থেকে জোর করে মাটি কেটে নেয় এবং ওখানে অসীম বালার থাকা একটি ভ্যান জোর করে ফেলে দেয়। এ সময় ননী গোপাল বালার ছেলে অসীম বালা জ্যাঠাতো ভাইকে তাদের ভিটেবাড়ি থেকে মাটি কাটতে নিষেধ করে। এরই এক পর্যায়ে জ্যাঠাতো ভাই অজিত বালা (৪০), তার বউ শিমু বালা (৩২), বাবা ফনি ভূষণ বালা (৬৫), সহ অন্যান্য লোকজন অসীম বালা (৩৬) কে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট করে আহত করে। এ সময় ঠেকাতে এসে তার বাবা ননী গোপাল বাংলা (৬০) তার মা সখা বাংলা (৫৫), স্ত্রী শ্যামলী বালা (২৪), মেয়ে পিউ বালা (১১ মাস) গুরুতর আহত হন। তাদের চিৎকার শুনে ঘরে থাকা সদ্য প্রসূতি বোন (সিজারিয়ানের রোগী) রাজলক্ষী (২২) ঠেকাতে গেলে অজিত বালা তার জ্যাঠাতো বোনকে নির্দয়ভাবে পেটে লাথি-ঘুসি দেওয়া সহ বেদম প্রহার করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঝগড়া-বিবাদ থামানোর চেষ্টা করে। পরে স্বজনেরা গুরুতর আহত সিজারের রোগী লক্ষ্মীরানী ও তার ভাই অসীম বালাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, অজিত বালা পার্শ্ববর্তী দেশ ভারতে বসবাস করে। প্রায়শই পাসপোর্ট ছাড়া বাংলাদেশে আসে। এসে এধরনের তান্ডব চালায়। এছাড়াও অজিত বাংলার বিরুদ্ধে গ্রামের দিনমজুর শ্রেণির লোকজনকে লোভ-লালসা দিয়ে ভারতে নিয়ে গিয়ে শ্রমিকের কাজ করিয়ে তাদেরকে ন্যায্য পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের নিকট দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho