1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

চাঁদপুরে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১ জন

  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩০১ Time View

মোঃনাঈম হোসেন পলোয়ান,চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সদস্য মো. আব্দুল (৫৫)কে নোয়াখালী থেকে যেডার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

শনিবার ৬ জুলাই থানার ওসি মো. সাইদুল ইসলামের নির্দেশে এস আই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার সুধারাম উপজেলায় অভিযান চালিয়ে ডাকাত মো. আব্দুল ওরুণে আবদুল্লাহকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ডাকাত মো. আব্দুল ওরণে আবদুল্লাহ নোয়াখালী জেলাধীন সুধ- ারাম উপজেলার মনসাদপুর গ্রামের দাই বাড়ির আলী আহমদের ছেলে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জসহ বিভিন্ন থানায় ৫টি ডাকাতির মামলা রয়েছে। সে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসের ১১ তারিখ রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা হাজী বাড়ির মো. শহিদ উল্যাহ’র ঘরে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতদল প্রবেশ করে। এরপর ডাকাতরা ঘরে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন নিয়ে যায়। এরপর খানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতির ঘটনায় শহিদ উল্যার স্ত্রী মাজুদা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির ঘটনায় নোয়াখালী জেলার সুধারাম উপজেলা থেকে ডাকাত আব্দুলকে গতকাল রাতে গ্রেপ্তার করে রোববার (৭ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা স্বীকার করেছে ডাকাত আব্দুল্লাহ

উল্লেখ্য, এর আগেও পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত দলের আরো ৩ জনকে আটক ও লুটকৃত মালামাল উদ্ধার করে আদালতে প্রেরণ করা হয়। তাদের দেয়া তথ্যমতে আব্দুল্লাকে চিহ্নিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho