1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মুকসুদপুরে সাপ ও সর্পদংশন বিষয়ক সচেতনতা মুলক আলোচনা সভা

  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩২৪ Time View

শহিদুল ইসলাম ঃ
সর্বজনসাধারনের মধ্যে সাপ ও সর্পদংশন বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গোপালগন্জের মুকসুদপুর উপজেলা ১০০শয্যা বিশিষ্ট স্বাস্হ্য কমপ্লেক্সের নিজস্ব উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।গতকাল ৮ জুলাই সোমবার দুপুর ১২টায় স্বাস্হ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা ১০০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় সাপ ও সর্পদংশনের বিষয়ক সচেতনতা মূলক মূল বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: দীপ্ত সাহা। সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত মিয়া,
মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হায়দার হোসেন, সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সহ- সভাপতি সরদার মজিবুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু,দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন,সাপ্তাহিক বাংলার নয়নের নির্বাহী সম্পাদক তারিকুল ইসলাম, সাংবাদিক লিয়াকত হোসেন, মেহের মামুন, সাইদুর রহমান টুটুল প্রমূখ।
সংবাদ সম্মেলনের সভাপতি ও স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রায়হান ইসলাম শোভন বলেন,বর্তমান সরকার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “এন্টিভেনাম ভেকসিন” এর ব্যবস্থা করেছেন। কোন ব্যক্তিকে সাপে দংশন করলে কোন সাপুড়েদের স্বরনাপর্ন না হয়ে সাপে কামড়ানোর আক্রান্ত ব্যাক্তিকে আক্রান্ত স্হনে বাশের চটি বা চিকন কাঠ দিয়ে বেধে তাৎক্ষণিক ভাবে মোটরসাইকেল অথবা যে কোন গাড়ীতে শুইয়ে উপজেলা হাসপাতালে নিয়ে আনলে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন ।তিনি আরো জানান সাপকে ভয় না করে সচেতনতা মূলক কাজটি করতে হবে যেমন যে কোন লাঠি দিয়ে চলাচলের সময় মাটিতে আঘাত করলে সাপ নিজেদের কে আত্মরক্ষার জন্য ভয়ে দ্রুত স্হান ত্যাগ করবে তিনি আরো জানান যে,২০২৪ সালে এ পর্যন্ত সাপের কামড়ে আক্রান্ত হযে জীবিত অবস্থায় হাসপাতালে এসেছে ৩৯ জন।এই ৩৯ জনই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho