1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

ফরিদগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ

  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩৫৫ Time View

মোঃনাঈম হোসেন পালোয়ান।স্টাফ রিপোর্টারঃ

(৮ জুলাই) রোজঃসোমবার ফরিদগঞ্জ উপজেলা হলরুমে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোঃশফিকুর রহমান।

এই সময় এমপি মহোদয় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব খাজে আহমেদ মজুমদার ও ভাইস চেয়ারম্যান জনাব আকবর হোসেন মনির,পুনরায় নির্বাচিত হওয়া মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগমকে বরণ করে নেন।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল।
বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব খাজে আহমেদ মজুমদার, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ আকবর হোসেন মনির, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান,জনপ্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho