1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মুকসুদপুরে শত্রুতার জেরে আড়াই লাখ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩৩১ Time View

মুকসুদপুর প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে পূর্ব শত্রুতার জের ধরে বাগানের আড়াই লাখ টাকা মূল্যের প্রায় ৬০/৭০ টি গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চন্ডবর্দী গ্রামের মৃত সাহাদাত সরদারের স্ত্রী আসমা হোসেন এর প্রভাকরদী গ্রামে প্রায় ৬ বিগা জমিতে বিভিন্ন প্রজাতির আম গাছের বাগান রয়েছে। আসমা হোসেনের দেবর, একই গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে লিয়াকত সরদারের সাথে পারিবারিক বিরোধ চলছিল। আসমা হোসেন ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়িতে কেউ না থাকার সুযোগে লিয়াকত সরদার বাগানের আড়াই লাখ টাকা মূল্যের প্রায় ৬০/৭০ টি গাছ কেটে বিক্রি করে দেন। এ বিষয়ে গত সোমবার (৮ জুলাই)  আসমা হোসেন বাদী হয়ে, দেবর লিয়াকত সরদার এবং তার স্ত্রী বিলকিছ বেগম দু’জনকে আসামি করে মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত লিয়াকত সরদারের সাথে কথা বলার জন্য মুঠোফোনে বার বার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

মুকসুদপুর থানার ওসি মোঃ আশরাফুল আলম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho