1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

পাসপোর্ট নিতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৪৬২ Time View

মোঃ নাঈম হোসেন পলোয়ান।চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে পাসপোর্ট নিতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় শাহীন খান (২৭) নামের আরো একজন যুবক গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢাকার নেয়ার পথ মৃত্যু বরন করেন।

আজ বুধবার (১০ জুলাই) বেলা ১১ টায় চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের জব্বর ঢালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহত দুই যুবক একই মোটরসাইকেলের আরোহী ছিলেন। ‌ সম্পর্কে তারা দুজন বন্ধু। ‌

নিহত সাইফুল ইসলাম হাইমচর উপজেলার নয়ানি গ্রামের দীন মোহাম্মদের পুত্র। আর আহত শাহীন খান একই এলাকার নজরুল ইসলাম খানের পুত্র। ‌

নিহতের সজনরা জানেন, বুধবার সকালে তারা চার বন্ধু দুটি মোটরসাইকেল যোগে আহত শাহীন খানের পাসপোর্ট নেওয়ার জন্য চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন। সেখান থেকে তারা পাসপোর্ট নিয়ে একটি মোটরসাইকেলে করে সাইফুল ও শাহিন বাড়ির দিকে রওনা হন। তারা দুজন চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দা ইউনিয়নের জব্বার ঢালি এলাকায় বৃষ্টি ভেজা রাস্তায় স্লিপ কেটে পড়ে যায়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি বেপরোয়া গতির হওয়ায় ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যাত্রী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

এ সময় কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত্যু বলে ঘোষণা করেন। এবং অপর মোটরসাইকেল আরোহী শাহীন খানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য ঢাকা রেফার করে নেয়ার পথে মৃত্যু বরন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho