1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

ফরিদগঞ্জে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৪০০ Time View

মোঃ নাঈম হোসেন পলোয়ান।ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম হর্নি দুর্গাপুর বেপারী বাড়ির প্রবাসী আলমগীর হোসেন ব্যাপারীর একমাত্র কন্যা সুমাইয়া আক্তার চতুর্থ শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী আজ বুধবার (১৭ই জুলাই) সকাল ১০টা, ৩০মিনিটে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করে। তার আনুমানিক বয়স হয়েছিল প্রায় ৯থেকে -১০ বছর। সে পশ্চিম হর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। সুমাইয়ার চাচা প্রবাসী মানিক জানান সকালে পুকুরে জাল ফেলে মাছ ধরেছিল, সবাই মাছ নিয়ে ব্যস্ত ছিল, সুমাইয়া আক্তার কোচিং করার জন্য স্কুলে গিয়েছিল। কোচিং শেষ করে বাড়ি এসে প্রতিদিনের ন্যায় গোসল করতে পুকুরের গিয়েছিল বাটি নিয়ে। ঘরের সামনে আমাদের পাঁকা পুকুরের ঘাটলা। কিছুক্ষণ পর আমরা সুমাইয়া কে দেখতে না পেয়ে সবাই ছুটা-ছুটি করি যে সুমাইয়া কই আছে, তাকে তো পুকুরে যেতে দেখলাম। পুকুরের ঘাটলায় আমি গিয়ে দেখতে পাই যে বাটি পানিতে ভাসতেছে তখন আমার সন্দেহ হওয়াতে আমি ডাক চিৎকার করে পুকুরে পানিতে নামার পর এই দিক সেই সেদিক দেখে পরে সুমাইয়াকে পানির নিচে দেখতে পাই। সুমাইয়াকে মৃত দেখতে পেয়ে তার মা- জাহানারা বেগম ও বাবা আলমগীর হোসেন দুজনই অজ্ঞান হয়ে পড়ে যায়। পানির থেকে উদ্ধার করে তাকে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুমাইয়াকে বাড়ির আনার পর ২ঘন্টা পর,আত্মীয়-স্বজন ও পারিবারিকভাবে সিদ্ধান্ত করে আবার সুমাইয়াকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে ডাক্তার সেখানেও সুমাইয়াকে মৃত ঘোষণা করে। আজ থেকে প্রায় দশ বছর আগে সুমাইয়ার বড় এক ভাই ও এক বোন অগ্নিদগ্ধ হয়ে একই সাথে মৃত্যুবরণ করে। সেই দিনও ছিল বুধবার একই দিন, একই টাইম। সুমাইয়ার মৃত্যুতে হৃদয় বিধায়ক ও রাহাজানি সৃষ্টি হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। চাচা জাহাঙ্গীর ও মানিক বলেন তার ওরশে আর কোন কন্যা, সন্তান নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া,সবই আল্লাহ তায়ালার ইচ্ছা। আজ বাদ আছর সুমায়াকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho