1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

ফরিদগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৩৩৫ Time View

ফরিদগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মোঃনাঈম হোসেন পলোয়ান ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধিঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শাষনমেঘ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত ছাত্রীর নাম সুমাইয়া আক্তার (১৩)। সে ওই গ্রামের আব্দুল আজিজের মেয়ে ও স্থানীয় টোরামুন্সির হাট জি এন্ড এ আলী উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিম হোসেন বলেন, ‘গত কয়েক দিন ধরে সুমাইয়ার চলাফেরা নিয়ে তার বাবা-মা বকা দেন। ঘটনার দিন দুপুরে খাওয়া শেষে সে নিজেদের সেমি পাকা বসত ঘরের শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় তারা সুমাইয়াকে ডাকতে গিয়ে দেখে সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। এ সময় তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়।’ 

ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, সুমাইয়ার মরদেহ সোমবার রাতে উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে আজ মঙ্গলবার চাঁদপুর জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho