1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

শেখ হাসিনার পতন,ফরিদগঞ্জে বিএনপি’র বিজয় মিছিল

  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৩৮৫ Time View

ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি : ফরিদগঞ্জে শেখ হাসিনার পদত্যাগের খবরে সোমবার(৫ আগস্ট) দুপুর থেকেই বিজয় উৎসবে মেতে উঠে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও বিএনপি’র নেতাকর্মীরা।এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয় এবং ফরিদগঞ্জ সদরের অবস্থিত শহিদ মিনার চত্বরে শহীদদের স্মরণে সালাম প্রদর্শন,এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীত গাওয়া হয়।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, বৈষম্য ও অন্যায় করে বেশিদিন টিকে থাকা যায় না। যৌক্তিক দাবি করায় শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে স্বৈরশাসক। শিক্ষার্থীদের ওপর জুলুম করায় এই স্বৈরশাসকের পতন হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির সমর্থনে সাধারণ শিক্ষার্থীরা সমবেত হয়ে মিছিল বের করার চেষ্টা করলে সেটিতে স্থানীয় আওয়ামীলীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয় এবং হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho