1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

সেনাবাহিনীর সাথে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষে কিশোর সহ আহত-১৫, সেনাবাহিনীর গাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩০৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার চাপে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে বিক্ষুব্ধ জনতার সাথে সেনাবাহিনীর সংঘর্ষে কিশোর, সেনা সদস্য সহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১০ আগস্ট) বিকালে
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মেরী গোপীনাথপুর এলাকায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেন গোপীনাথপুর ইউনিয়নের সাধারণ জনগণ। বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের বাঁধা দেয় সেনাবাহিনীর সদস্যরা। এসময় বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনীকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিল চলমান রাখে। এক পর্যায়ে সেনাবাহিনীর সাথে সাধারণ জনগণের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে সেনাবাহিনীর গুলিতে এক কিশোর আহত হয়। পরে বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনীর জীপ গাড়িতে অগ্নিসংযোগ করে। অবস্থার বেগতিক দেখে সেনাবাহিনীর সদস্যরা একপর্যায়ে পিছু হটতে বাধ্য হয়। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম ও ঠিকানা জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho