1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

ফরিদগঞ্জে ছাত্র সমাজের উদ্যোগে দূর্নীতি বিরোধী মিছিল ও সমাবেশ

  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩৮৯ Time View

মোঃ নাঈম হোসেন পলোয়ান।ফরিদগঞ্জ প্রতিনিধিঃ

ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভার সকল সরকারি বেসরকারি দপ্তরের দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে ফরিদগঞ্জ ছাত্র সমাজের উদ্যোগে দুর্নীতি বিরোধী মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (১৪ই আগস্ট) বিকেলে মিছিলটি ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে ফরিদগঞ্জ পৌরসভা সদর বাজার, বাসস্ট্যান্ড এলাকাসহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুনরায় ফরিদগঞ্জ শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিল শেষে পরবর্তীদিনের কর্মসূচি ঘোষণা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে ছাত্র সমাজের পক্ষে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা পালনকারী ছাত্র মো.আতিক হোসেন, মো. শামীম হাসান, মো.শাকিল মুশফিক। এসময় বক্তারা ফরিদগঞ্জ কে দুর্নীতিমুক্ত করার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হয়। আগামীতে সকল ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজ একজোটে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। তারা আরো বলেন আগামীতে যেখানে দুর্নীতি হবে সেখানেই প্রতিরোধ গড়ে উঠবে।
দেশে অরাজকতা সৃষ্টির জন্য যারা নীলনকশা তৈরি করে দেশকে অশান্ত করে তুলতে চায় তাদের প্রতিহত করতে বৃহস্পতিবার (১৫ই আগস্ট) সকাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীরা। দূর্নীতি বিরোধী মিছিল ও সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিতিত ছিলেন মো.সাদ্দাম হোসেন,নাহিদ পারভেজ, তৌহিদুর রহমান রণি, তানভীর পাটোয়ারী, ইব্রাহীম খলিল, মোঃ আতিক হোসেন, জিহাদুল ইসলাম,মোঃ ইয়াছিন পলোয়ান সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho