1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সাথে সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময় সভা উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

কোটা আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা ও বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় গোপালগঞ্জে দোয়া মাহফিল

  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৩৬১ Time View

শহিদুল ইসলাম ঃ

তিন দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় কর্মসূচির শেষ দিনে গোপালগঞ্জেও কোটা আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় গোপালগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের হল রুমে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খানের সভাপতিত্বে সাধারন সম্পাদক তরিকুল ইসলাম রাজুর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সেলিমুর জামান সেলিম নেতা কর্মীদের বলেন, আপনারা সুসংগঠিতভাবে থাকবেন। দলীয় বিরোধী কোন কর্মকান্ডে কেউ জড়িত হলে দল তার দায়ভার গ্রহণ করবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনারা সংখ্যালঘুদের পাশে থাকবেন। বর্তমানে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে গণহত্যাকারীরা আমাদের ওপর দোষ চাপাবে সেদিকে তীক্ষ্ণ নজর রাখবেন। তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন সহ ১৭ বছরে আমাদের ভাইদের খুন করা হয়েছে, গুম করা হয়েছে। তাই খুনি শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা হবে। এসময় তিনি আরো বলেন, আপনারা আমাদের আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম
খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় তার জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু বিশ্বাস সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু। উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব কাইউম মুন্সী,, যুগ্ন আহ্বায়ক মোস্তফা গাজী, নাঈম শেখ,,রাজিব শরিফ, ডালিম শেখ, কাজী হাসিব,উপজেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রহমান রইন সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন,পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি সাধারণ সম্পাদক শাকিল শরিফ, মুকসুদপুর সরকারি কলেজের ছাত্র দলের সভাপতি মেহেদী মুন্সি সাধারণ সম্পাদক মহসিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক অন্ত বিশ্বাস, যুগ্ন সম্পাদক সাকিবুর রহমান দিপু প্রমুখ।
এছাড়াও গোপালগঞ্জ সদরে জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে শহরের বটতলা এলাকায় কোটা আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, আহতদের রোগ মুক্তি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন এবং রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপিসহ অঙ্গসংগঠনে নেতা কর্মীর উপস্থিত ছিল। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার জেলার সকল উপজেলায় বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho