1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ফরিদগঞ্জে ওনুআ মুক্ত স্কাউট গ্রুপের দীক্ষা অনুষ্ঠান

  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৩৪৯ Time View

দেশসেবায় এখন থেকেই নিজেদের তৈরি করবে ওনুআ মুক্ত স্কাউটরা – মামুনুর রশিদ পাঠান

ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি:ফরিদগঞ্জে ওনুআ মুক্ত স্কাউট গ্রুপের এর দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ওনুআ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্মসম্পাদক জাহাঙ্গীর আলম পাটওয়ারী, সাংবাদিক জাকির হোসেন সৈকত। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শৃঙ্খলাবদ্ধ করে জীবনকে এগিয়ে নিতে স্কাউটিংয়ের বিকল্প নেই। দুর্যোগ দু:সময়েও স্কাউটরা নিজেদের জীবনের দিকে না তাকিয়ে সেবার মানসে নিরলস কাজ করে চলছে। সর্বশেষ উদহারণ গণঅভ্যুথানের পরবর্তী সময়ে সড়কের শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের সাথে স্কাউটা কাজ করতে দেখা গেছে। আমাদের ফরিদগঞ্জে ঈদের আগ মুহূর্তে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে দেখা গেছে স্কাউটের বিভিন্ন গ্রুপকে। আমি আশা করবো আজকের এই দীক্ষা গ্রহণের মাধ্যমে ওনুআ মুক্ত স্কাউটরা নিজেদের উজাড় করে দিবে এবং দেশসেবায় এখন থেকেই নিজেদের তৈরি করবে।

 এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, সদস্য মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু,মেঘনাপাড় মুক্ত স্কাউটস এর সিনিয়র সদস্য জাহিদুল ইসলাম ফাহিম, রেদোয়ান খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho