1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও ক্যাশিয়ারের পদ থেকে অপসারনের দাবিতে বৈষম্য বিরোধী ছাএ জনতার অবস্থান কর্মসূচি

  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৩০৬ Time View

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও ক্যাশিয়ারের পদ থেকে অপসারনের দাবিতে বৈষম্য বিরোধী ছাএ জনতার অবস্থান কর্মসূচি

ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধিঃ খুনি হাসিনার দোসর,থানা আওয়ামীলীগের সভাপতি, দূর্নীতিবাজ মেয়র আবুল খায়ের পাটোয়ারীকে ফরিদগঞ্জ পৌর মেয়রের পদ থেকে অপসারনের দাবিতে কর্মসূচি পালন করছে ফরিদগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।

শনিবার (১৭ আগস্ট) সকালে পৌর মেয়রের পদত্যাগের দাবিতে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত পৌরসভার চত্বরে চলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। অবস্থান কর্মসূচিতে ছাত্রসমাজের পক্ষে বক্তব্য রাখেন শাকিল মুশফিক, ইমাম হোসেন, মো. আতিক হোসেন, জিহাদুল ইসলাম। এসময় তারা বলেন, পৌরসভাটি খ শ্রেণি থেকে ক শ্রেণিতে উন্নিত হলেও সেবার মান বাড়ে নি। বরং দূর্নীতি বেড়েছে। এই ফ্যাসিবাদ মেয়র পৌরসভাকে অনিয়মের তীর্থস্থান হিসেবে গড়ে তুলে নিজে ও তার মেয়ে মিলে তৈরি করেছেন কালো টাকার পাহাড়। বৈষম্য মূলক আচরণের মাধ্যমে অটোরিকশা চালক থেকে শুরু করে এমন কোন শ্রেণী পেশার মানুষ নেই যাদের সাথে অন্যায় আচরণ করেনি। তাই আমরা এই ফ্যাসিবাদ মেয়রের পদত্যাগ দাবি করছি। একই সাথে তার দোসর অর্থ কেলেঙ্কারির মূল হোতা পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিনেরও পদত্যাগ দাবি করেন তারা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের গণহত্যাকারী খুনিদের দ্রুত বিচার ও ফরিদগঞ্জের সকল দপ্তরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
এদিকে একই সময়ে ছাত্র সমাজের ব্যানারে আরেকটি দল পৌরসভার সামনে অটোবাইক দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। তারাও পৌর মেয়রের পদত্যাগ দাবি করেন।

নির্বাচিত হওয়ার পর থেকেই ফরিদগঞ্জ বাজারের অটোচালকদের কাছ থেকে লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়, শুধুমাত্র দলীয় নেতা কর্মীদের মাস্টাররুলে পৌরসভায় চাকরির প্রধান,বিভিন্ন প্রকল্প থেকে কমিশন বাণিজ্য,দুর্নীতি করে নিজের মেয়েকে দিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ করা,বিচার সালিশ বাণিজ্য,দলীয় ক্যাডার দিয়ে চাঁদাবাজি,কালো টাকায় বিভিন্ন স্থানে একাধিক বহুতল বাড়ি নির্মাণ।জোর জবরদস্তি করে ইচ্ছেমতো মনগড়া ভাবে বিভিন্ন স্থানে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখা সহ নানা অভিযোগ রয়েছে এই পৌর মেয়রের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho