1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

ফরিদগঞ্জে টানা বর্ষণে জলাবদ্ধতা,দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন!!বিপাকে মৎস্যচাষীরা

  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৬৪ Time View

মোঃ নাঈম হোসেন পলোয়ান।ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি:

রোববার রাত থেকে সোমবার সারাদিনের টানা বর্ষণে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চাঁদপুর সেচ প্রকল্পভুক্ত ফরিদগঞ্জ উপজেলায়। পৌর এলাকা থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাছের ঘের, জনগুরুত্বপূর্ণ সড়ক, বসতবাড়ী, কৃষি আবাদ, পোল্টি খামার, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান পানিতে প্লাবিত হয়েছে। গাছপালা ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে পড়েছে লাখো মানুষ। টানা বৃষ্টিতে জনজীবন দূর্বিসহ হয়ে উঠেছে। পানি বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষসহ মৎস্য চাষীরা। ইতিমধ্যেই বেশ কিছু মাছের ঘের পানিতে ভেসে গেছে। বড় বড় মাছের ঘের গুলো জাল দিয়ে মাছ ধরে রাখার চেষ্টা করছে মৎষ্য চাষীরা।

পৌর এলাকার কেরোয়া গ্রামের মৎস্যচাষী জাকির হোসেন, চরবসন্ত এলাকার মৎস্যচাষী নাজিম উদ্দিন, সাইদ হোসেন, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের মৎস্যচাষী সোহেল বেপারী, রূপসা উত্তর আনোয়ার হোসেন, পাইকপাড়া দক্ষিণের সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন মৎস্যচাষী জানান, তারা লক্ষ লক্ষ টাকা পুজি বিনিয়োগ করেছেন মাছ চাষে। সেচ প্রকল্প কর্তৃপক্ষ দ্রুত স্লইচগেইট দিয়ে পানি না সরালে তাদের মাছ ভেসে যাবে।

সিএনজি চালক হাবিবুর রহমান বলেন,গত দুইদিন বৃষ্টি হওয়ার কারনে বাসা থেকে বের হতে পারিনি। সোমবার বিকেলে বের হয়েছি, সড়কে যাত্রী নেই। পরিবার নিয়ে বিপাকে পড়েছি।

পৌর এলাকার নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক মো.শাখাওয়াত হোসেন মিন্টু বলেন,স্কুলে পানি প্রবেশ করেছে। পৌর এলাকায় পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় পানি নামছে না। তাই ক্লাস বন্ধ রয়েছে।

মানিক ডিজিটাল সাউন্ড সিস্টেম’র পরিচালক এফ.এ মানিক বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে পানি প্লাবিত হয়েছে, এতে প্রায় ৩ লক্ষ টাকার যন্ত্রাংশ নষ্ট হয়েছে। 

উপজেলা মৎস্য কর্মর্কতা বেলায়েত হোসেন জানান,তারা প্রতিনিয়ত মৎস্যচাষীদের সাথে যোগাযোগ রেখে চলছেন। বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। সেচপ্রকল্প কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছেন,যাতে পানি সরানোর ব্যবস্থা করা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল বলেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলদের সাথে কথা হয়েছে। আশাকরি দ্রুত পানি নিস্কাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho