1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

রাজৈরে ডাকাতদের বোমা বিস্ফোরণে যুবক আহত, এক ডাকাতকে গণপিটুনি

  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩৩৪ Time View

রাজৈরে ডাকাতদের বোমা বিস্ফোরণে যুবক আহত, এক ডাকাতকে গণপিটুনি

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে ডাকাত আতঙ্কে এলাকায় পাহারা দেয়ার সময় ডাকাতদের বোমা বিস্ফোরণে টিপু বেগ(২০) নামে পাহারারত এক যুবক আহত হয়। এসময় এক ডাকাতকে গণপিটুনি দেয় এলাকাবাসি। পরে গুরুতর আহত অবস্থায় ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ ও এলাকাবাসি। সোমবার (১৯ আগষ্ট) গভীর রাতে উপজেলার মধ্যবদরপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ডাকাত সদস্য সোহেল শেখ(৩৫) গোপালঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাটরা গ্রামের মৃত হারান শেখের ছেলে।

এলাকাবাসি জানায়, গত শুক্রবার গভীর রাতে রাজৈর উপজেলার মধ্যবদরপাশা গ্রামে প্রবাসি মেজবাউল আকনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। এরপর থেকে ছাত্রসমাজ রাতে এলাকায় পাহারার ব্যবস্থা করে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে ১২জন ছাত্র পাহারা দেয়। রাত ১টার দিকে সিগারেটের গন্ধ পেয়ে ছাত্ররা এগিয়ে গেলে রাস্তার পাশে ঝোপের মধ্যে ৭/৮ জন ডাকাতকে দেখতে পেয়ে ধাওয়া দেয়। এসময় ডাকাতরা বোমা বিস্ফোরণ ঘটায়। এতে পাহারারত টিপু বেগ(২০) নামে এক যুবক গুরুতর আহত হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ডাকাতদের ধাওয়া করে এলাকাবাসি। এসময় পলায়নপর ডাকাত সোহেল শেখকে (৩৫) ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ডাকাত সোহেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত পাহারারত যুবক টিপুকে ফরিদপুর মেডিকেলে চিকিৎসা দেয়া হয়।

বোমায় আহত টিপু বেগ বলেন, আমরা পাহারা দেয়ার সময় সিগারেটের গন্ধ পেয়ে এগিয়ে গেলে ৭/৮ জনের অস্ত্রধারী ডাকাত দল আমাদের উপর বোমা নিক্ষেপ করে। এসময় আমার ডান পায়ে বোমার আঘাতে গুরুতর আহত হই। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন এসে ধাওয়া করে এক ডাকাতকে ধরে গনপিটুনি দেয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, এ ব্যাপারে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho