1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

নগরকান্দায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে নিহত – ১ আহত- ৩০

  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৫০৪ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় নিহত হয়েছে একজন। এতে উভয় গ্রুপের কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতের নাম কবির ভূঁইয়া (৫৫) সে কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের মৃত বশার ভূঁইয়ার ছেলে বলে জানাগেছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল কবির ভূঁইয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
বুধবার সকাল হতে দুপুর পর্যন্ত দু’পক্ষের মধ্যে ধাওয়া – পাল্টা ধাওয়ার মাধ্যমে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরলে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদেরকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় কবির ভূঁইয়াকে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জানাগেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু এবং কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর মধ্যে দীর্ঘদিন স্থানীয় আদিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার শহিদুল ইসলাম বাবুলের নগরকান্দায় পথসভায় অংশগ্রহণ করার কথা ছিলো। অন্যদিকে শামা ওবায়েদ ইসলাম রিংকু সমর্থিত সেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠান হওয়ার ঘোষণা দেওয়া হয়। এই নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া দিতে থাকে ও এক গ্রুপ অন্য গ্রুপের উপর হামলা চালায়। এসময় কমপক্ষে ৩০ জন আহত হয়। প্রথমে শহিদুল ইসলাম বাবুলের সমর্থকেরা উপজেলা সদর বাজার তাদের দখলে নেয়। ঘন্টা খানেক পর শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থকেরা শহিদুল ইসলাম বাবুলের সমর্থকদের হটিয়ে সদর বাজার দখলে নেয়। এই ঘটনায় উপজেলার তালমার মোড়, ভবুকদিয়াসহ আরো কয়েকটি স্থানেও দুই পক্ষ অবস্থান নেয়।

 নগরকান্দা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান বলেন পুলিশ পরিস্থি নিয়ন্ত্রে আনে, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho