1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা, মাদারীপুরে সাংবাদিকদের মানববন্ধন

  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩২৬ Time View

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা, মাদারীপুরে সাংবাদিকদের মানববন্ধন

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ। মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে মাদারীপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টি ফোর টিভির জেলা প্রতিনিধি বেলাল রিজভীর সভাপতিত্বে ও চ্যানেল ২৪ এর প্রতিনিধি সাগর হোসেন তামিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজ। এ সময় জেলার সিনিয়র সাংবাদিকসহ অনেকেই বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে সোমবার একদল দুর্বৃত্ত রাজধানী ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়ার অফিসে হামলা ও ভাংচুর চালায়। এতে দৈনিক কালেরকন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টুয়েন্টিফোরসহ ইস্ট ওয়েস্ট মিডিয়ার একাধিক গণমাধ্যম অফিস ক্ষতিগ্রস্থ করা হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে এবং সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে জন্য সরকারের প্রতি আহবান জানান।

বিক্ষোভ ও মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho