1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

ফরিদগঞ্জে আইফার উপদেষ্টার স্মরণে শোক সভা ও দোয়ার অনুষ্ঠান

  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৭৩ Time View

ফরিদগঞ্জে আইফার উপদেষ্টার স্মরণে শোক সভা ও দোয়ার অনুষ্ঠান

মোঃ নাঈম হোসেন পলোয়ান।ফরিদগঞ্জ (চাঁদপুর)প্রতিনিধিঃ
ফরিদগঞ্জ উপজেলা সদরে সমাজসেবামূলক প্রতিষ্ঠান আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন (আইফা)’র উপদেষ্টা সদ্য প্রয়াত রেজ্জাকুল হায়দার খোকন’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ আগস্ট) বিকেলে আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন’র নিজস্ব কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা মো.মোতাহার হোসেন পাটওয়ারী (সিআইপি)।

ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ ও বিএনপি নেতা মজিবুর রহমান ফরহাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, বিএনপি নেতা এসএম মিজানুর রহমান, ফরিদ আহমেদ রিপন, মজিবুর রহমান দুলাল, হারুনুর রশিদ, সিরাজুল ইসলাম পাবক, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা মশিউর রহমান মনা মাস্টার,পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন গাজী, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশবাসীর সার্বিক মঙ্গল ও রেজ্জাকুল হায়দার খোকনসহ প্রয়াত সকল মুসলিম উম্মাহ আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ তুলাতলী জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনী।

উল্লেখ্য, আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন’র উপদেষ্টা রেজ্জাকুল হায়দার খোকন (৬৬) বছর বয়সে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে নয়টায় ঢাকার শেখ রাসেল গ্যাসস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি ২ মেয়ে ১ ছেলে সহ অসংখ্য গুনগাহী রেখে যান। রেজ্জাকুল হায়দার খোকন আমৃত্যু একজন নির্ভিক সমাজকর্মী হিসেবে নিজেকে বিলিয়ে দিয়েছেন। ফলে তার মৃতুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho