1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশাল শোক র‍্যালী

  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩৭৯ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গত ১৫ বছরে হাজার হাজার নেতা- কর্মী গুম, খুন, জখম, ২৮ অক্টোবর লগি বৈঠার তাণ্ডব, রাতের আঁধারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজারের অধিক শিশু, ছাত্র, যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে গোপালগঞ্জে শোক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হাসান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে বিশাল এক শোক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীটি গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইভান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ খান সহ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে গোপালগঞ্জ যুবদলের সভাপতি লিপটন মিয়ার নেতৃত্বে একই দাবিতে বিশাল এক শোক র‍্যালী জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা যুবদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উক্ত শোক র‍্যালীতে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho