1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক সহ অজ্ঞাত ৩ সহস্রাধিক মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৪২৯ Time View

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক সহ অজ্ঞাত ৩ সহস্রাধিক মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারন সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম এর নামে সেনা বাহিনী কর্তৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউ উপজেলা সাবেক চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক আশিকুজ্জামান চৌধুরী শিমুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম মনির আহমেদ ননী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাহাবুদ্দিন হিটু, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারন সম্পাদক আমীর হামজা, সদর থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরান মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারন সম্পাদক আলিমুজ্জামান বিটু, উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি, সাধারণ সম্পাদক ফিরোজ, শহর যুবলীগের আহবায়ক জামাল, সহ দলের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১০ আগস্ট সারা দেশের ন্যায় গোপালগঞ্জের গোপীনাথপুরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সাধারণ মানুষ শান্তিপূর্ন মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়কে আসতেই বাংলাদেশ সেনা বাহিনী বাঁধা দেয়। বাঁধায় সাধারণ জনগন উত্তেজিত হলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে সেনা বাহিনীর গুলিতে শিশু সহ আহত হয় কয়েক জন। এসময় বিক্ষুব্ধ জনতা সেনা সদস্যদের ওপর হামলা চালিয়ে ২টি রাইফেল ও ৬টি ম্যাগাজিন ছিনিয়ে নেয় এবং সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে। পরবর্তীতে, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিনিয়ে নেওয়া দু’টি অস্ত্র ও ৩টি ম্যাগাজিন পুলিশের মাধ্যমে ফেরত দেয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে একটি কুচক্রি মহল ক্ষমতাচ্যুত ও দেশ ত্যাগে বাধ্য করেন। তার পর থেকে শুরু হয় সারা দেশে আওয়ামী লীগ সরকার সমর্থীত নেতা কর্মীদের ওপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতার অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho