1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

রাতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, পরদিন মিলল লাশ

  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩০৭ Time View

রাতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, পরদিন মিলল লাশ

ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে মাছ ধরতে বের হয়েছিলেন তিনি। আজ শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি জলাবদ্ধ স্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত মো. সজিব (২৩) উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের মো. আব্বাস ব্যাপারীর ছেলে। 

সজিবের বাবা মো. আব্বাস ব্পাযারী বলেন, তাঁর ছেলের আগে মৃগীরোগ ছিল, বছরখানেক আগে সে ভালো হয়ে যায়। ছয় মাস আগে তাঁর বিয়ে হয়েছে। যখন যে কাজ পেত সেই কাজই করত সে। গত কয়েক দিন বৃষ্টি হওয়ার কারণে রাতে মাছ শিকার করেছে। গতকাল রাতেও মাছ শিকারে গিয়ে আর ফিরে আসেনি সে। 

স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন জানান, এক সপ্তাহ যাবৎ টানা বৃষ্টির কারণে ওই গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সজিব গত কয়েক দিন রাতে মাছ শিকার করতে যায়। প্রতিদিন মাছ শিকার করে চলে এলেও গতকাল তিনি আর ফিরে আসেননি। 

আজ সকালে স্থানীয়সহ তাঁর পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ি থেকে একটু দূরে কাতারপ্রবাসীর স্ত্রী নিপা আক্তার নামে এক গৃহবধূ সজিবের মরদেহ পুকুরের পাশে ভাসতে দেখে চিৎকার দিলে ঘটনাস্থল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেন স্বজনেরা। 

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সজিবের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সজিব মৃগীরোগী ছিলেন। তাঁর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho