1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

নগরকান্দায় শামা ওবায়েদ ইসলাম রিংকু’র বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৩৭১ Time View

নগরকান্দায় শামা ওবায়েদ ইসলাম রিংকু’র বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় শামা ওবায়েদ ইসলাম রিংকু এর  বিরুদ্ধে থানায় ষড়যন্ত্র মুলক  হত্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করেছে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ ।

মঙ্গলবার সকাল ১০ টায় নগরকান্দা পেট্রোল পাম্পের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। 
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এর সঞ্চালনায়  সহ-সভাপতি আলিমুজ্জামান সেলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সহ – সভাপতি মাহাবু্ব আলী মিঞা, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস মাতুব্বর, নগরকান্দা পৌর বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ সানোয়ার হোসেস মিয়া, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হোসেন রাজু, রেজাউল ইসলাম, পৌর যুবদল নেতা জাহিদ মাতুব্নর, বিএনপি নেতা গোলজার শরীফ, শহীদনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন,  ওলামা দল নেতা মজিবর রহমান, মাওলানা সাইফুর রহমান, জাসাস আহ্বায়ক জহির উদ্দীন চোকদার, উপজেলা বিএনপির সহ – প্রচার  সম্পাদক এস এম ওমর আলী, শহীদনগর ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহ্বায়কপ্রমুখ।
বক্তারা বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু ঘটনার সময় নগরকান্দায় উপস্থিত না থাকা সত্ত্বেও তার নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অনতিবিলম্বে শামা ওবায়েদ এর নামে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য গত ২১ আগস্ট বুধবারের সংঘর্ষে বাবুল গ্রুপের সমর্থক উপজেলার ছাগলদী গ্রামের কবির ভূইয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়। এই ঘটনায় কবির ভূঁইয়ার স্ত্রী  মোনজিলা বেগম বাদী হয়ে শামা ওবায়েদ ইসলাম রিংকু কে এক নম্বার করে ৩৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho