1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় খালাস প্রদান

  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৩৪১ Time View

গোপালগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় খালাস প্রদান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গোপালগঞ্জ আদালতে দায়েরকৃত মানহানীর মামলা থেকে তাকে খালাস দিয়েছেন বিচারিক আদালত।

সোমবার (২৭ আগস্ট) গোপালগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া গোপালগঞ্জ সি.আর ৫৯৪/১৪ মামলায় তাকে খালাস প্রদানের আদেশ দেন।

উল্লেখ্য, বিগত ২০১৪ সালের ১৭ ডিসেম্বর তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে কুটুক্তি করায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ নিজে বাদী হয়ে ওই বছরের ২১ ডিসেম্বর গোপালগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালতে তারেক রহমানের বিরুদ্ধে একটি মানহানীর মামলা দায়ের করেন। দীর্ঘ ১০ বছর পর সোমবার (২৭ আগস্ট) মামলা থেকে তারেক রহমানকে খালাস প্রদানের আদেশ দেন বিজ্ঞ বিচারক।

অন্যদিকে, একই আদালতের বিচারক ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস, এম জিলানী গং -দের ফৌজদারী কার্যবিধির ২৪৯ ধারায় টুঙ্গিপাড়া জি.আর ৬৬/২০১২ মামলা থেকে খালাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho