1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাংচুর, সরকারি কাজে বাঁধা ও নাশকতার কাজে জড়িত সন্দেহে এজাহারভুক্ত -০৪ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৪১৪ Time View

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাংচুর, সরকারি কাজে বাঁধা ও নাশকতার কাজে জড়িত সন্দেহে এজাহারভুক্ত -০৪ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ১০/০৮/২৪ তারিখ সরকারের নির্দেশনা মোতাবেক ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে সেনাবাহিনীর টহল চলাকালীন সময় গোপালগঞ্জ জেলার সদর থানাধীন গোপীনাথপুর এলাকায় দুষ্কৃতিকারীরা রামদা, চাপাতি, রড ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে সেনাবাহিনীর টহল গাড়ির উপরে অতর্কিত হামলা করে। এসময় তারা সরকারী কাজে বাধা প্রদান করে সেনাবাহিনীর গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ এবং সেনা সদস্যদের উপর আক্রমন করে ৮-১০জন সেনা সদস্যকে আহত করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ২৬ আগস্ট ২০২৪ তারিখ গোপালগঞ্জ জেলার সদর থানাধীন গোপীনাথপুর এলাকা হতে ০৪ জন আসামী যথাক্রমে ১। মোঃ কাজী রফিকুল ইসলাম (৫৩), ২। গুলিশ শরীফ (৫৪), ৩। শরীফ আমিনুল হক ওরফে লাচ্ছু শরীফ (৫৫) ও ৪। মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক মোল্লা (৪৮) দেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যন্য ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

উল্লেখিত গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গোপালগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho