1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সাথে সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময় সভা উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

টেকেরহাট ন্যাশনাল ব্যাংকে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা

  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২২৫ Time View

টেকেরহাট ন্যাশনাল ব্যাংকে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
ব্যাংকের আর্থিক সেবা কার্যক্রম সম্পর্কে সকল শ্রেণী পেশার জনগণকে অবহিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার সময় টেকেরহাট পাঁচ তলার মোড় এলাকায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের টেকেরহাট শাখা অফিসে এ কর্মসূচী পালন করা হয়। এসময় ডিজিটাল লেনদেনের ব্যবহার ও উপকারিতা, ডিজিটাল ব্যাংকিং সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট ও ডেবিট কার্ড, ব্যাংকিং সেবার প্রয়োজনীয়তা/গুরুত্ব ও সেবা পাওয়ার উপায়, ন্যাশনাল ব্যাংকের সেবাসমূহ, ব্যাংক হিসাব খোলার কাগজপত্র, ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা আহরণ, প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের মনসিকতা ও স্কুল ব্যাংকিং সম্পর্কে আলোচনা করা হয়।

এ কর্মশালায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড টেকেরহাট শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কিডস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান প্রভাষক আলী আহমেদ আকন, বিশিষ্ট ব্যবসায়ী পলাশ কুমার মিত্রসহ ব্যাংকের বিভিন্ন গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho