1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৬ Time View

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদেরকে উদ্ধার করেন।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন খুলনা জেলার সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ (৩৫), সাকিবুর রহমান (৩৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত আরো ২ জনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-সহকারী পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত আরেকজন মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho