1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউনুছ আহমেদ বলেন,রেশমা আক্তার সোমার স্বামী দুই মাস

  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৫ Time View

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে রেশমা আক্তার সোমা (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মুলামবাড়ির কাতারপ্রবাসী রাজনের স্ত্রী। তাঁর সাত বছরের এক ছেলে রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউনুছ আহমেদ বলেন,রেশমা আক্তার সোমার স্বামী দুই মাস আগে কাতার থেকে দেশে আসেন। তিনি দেশে ফেরার পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ সৃষ্টি হচ্ছে। গতকাল শুক্রবার রাতে উভয় পরিবারের লোকজন এই কলহ মীমাংসার জন্য বৈঠক করে স্বামী-স্ত্রীকে মিলিয়ে দেয়। রাতে তিনি অন্য কক্ষে ঘুমাতে যান। রাতেই পরিবারের লোকজন তাঁকে ডাকতে গেলে দেখা যায় তিনি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হানিফ সরকার বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho