1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে পুলিশের সহযোগিতায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অজ্ঞাত মৃত ব্যক্তির দাফন সম্পন্ন 

  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬০ Time View

গোপালগঞ্জে পুলিশের সহযোগিতায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অজ্ঞাত মৃত ব্যক্তির দাফন সম্পন্ন 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

ঢাকা – খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর থানাধীন চর পাথালিয়া এলাকায় গত ০৬/০৮/২০২৪ তারিখ রাত আনুমানিক ৯ টার দিকে পিকআপ গাড়ির সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও অজ্ঞাতনামা এক পুরুষ পথচারী (৬০) দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা গোপালগঞ্জ ফায়ার সার্ভিসে মুঠোফোনে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে মটর সাইকেল আরোহী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেন কিন্তু দুর্ঘটনার শিকার অপর অজ্ঞাত ব্যক্তি গত ২৩/০৮/২০২৪ তারিখ সকাল আনুমানিক ৮ টার সময় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে  মৃত্যুবরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গোপালগঞ্জ সদর থানায় জানালে এস.আই (নিঃ) মোঃ মোকাররম হোসেন লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ময়না তদন্ত শেষে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ গোপালগঞ্জ পৌরসভার মাধ্যমে দাফনের ব্যবস্থা করেন। সদর থানার এস.আই (নিঃ) মোঃ মোকাররম হোসেন এ বিষয়ে বাদী হয়ে এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ, গোপালগঞ্জ সদর থানা, মামলা নং- ২৪ তারিখ ২৬/০৮/২০২৪ ইং, ধারা- ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আইনের ৯৮/১০৫ রুজু করেন। পরবর্তীতে, ওই মামলার তদন্তভার এস.আই মো. মারুফুল হককে দেওয়া হয়। নাম, পরিচয়হীন অজ্ঞাত মৃত ব্যক্তির কোন পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি ওই মৃত ব্যক্তির পরিচয় জানেন বা তাকে চিনতে পারেন তাহলে এস.আই (নিঃ) মোঃ মারুফুল হক, মোবাইল ০১৭২৭-১২২৪২২ নম্বরে জানানোর জন্য সদর থানা পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন 

গোপালগঞ্জ সদর থানা পুলিশের রেকর্ড মোতাবেক মৃত ব্যক্তির বিবরণীতে জানাগেছে, তার গায়ের রং শ্যামলা, জলপাই রঙের হাফ প্যান্ট পরা ছিলো, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি ও মুখমণ্ডল লম্বা আকৃতির ছিলো। খুব সম্ভব মুসলিম সাম্প্রদায়ের ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho