1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সাথে সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময় সভা উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

ফরিদগঞ্জে গৃদকালিন্দিয়া কলেজ প্রতিষ্ঠাতাদের নিয়ে বৈষম্যের প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭২ Time View

ফরিদগঞ্জে গৃদকালিন্দিয়া কলেজ প্রতিষ্ঠাতাদের নিয়ে বৈষম্যের প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধিঃফরিদগঞ্জ উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে গত দেড় দশক ধরে কলেজ প্রতিষ্ঠায় অবদান রাখা সদস্যদের স্বীকৃতি না দেয়া, তাদের নামাঙ্কিত অনার বোর্ড ফেলে দেয়া, অনিয়ম দূর্নীতি প্রশয় দেয়াসহ সকল বৈষম্য দুরীকরণের দাবিতে মানববন্ধন ও কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কলেজের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়, ১৯৯৫ সালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা কালিন সদস্য হিসেবে বর্তমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো:হারুনুর রশিদ ভুমিকা রাখেন । এসময় তিনি নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে ৮৭ লক্ষ টাকা ব্যায়ে বিশালাকার কলেজের দ্বিতল ভবন নির্মাণে সহায়তা করেন। এছাড়া বিভিন্ন সময়ে নানা ধরনের অনুদান প্রদান করেন। সংসদ সদস্য থাকাকালিন সময়েও সরকারি অনুদান প্রদান করেন। কিন্তু গত দেড় দশকে আওয়ামী শাসনামলে তার সকল কিছুই সরিয়ে ফেলা হয়। এছাড়া একটি চক্র কলেজে নানা অনিয়ম ও দূর্নীতিকে প্রশয় দিয়ে অর্থ লোপাটের ঘটনা ঘটায়।

এসব কারণে মঙ্গলবার স্থানীয় লোকজন, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোক কলেজের সামনে সাবেক এমপি লায়ন মো:হারুনুর রশিদকে তার সম্মান ফিরিয়ে দেয়া,কলেজের সকল অনিয়ম ও দূর্নীতি রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে তারা কলেজে শিক্ষক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এসময় বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল খান, বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, জামাল খান, জাকির পাটওয়ারী, মাসুদ খান বাচ্চু এবং কলেজ শিক্ষক পরিষদের পক্ষে দেলোয়ার হোসেন। এসময় বক্তারা প্রতিষ্ঠানের স্বার্থে আগামীতে বাস্তবসম্মত কলেজ গর্ভনিং বডি গঠন ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদকে সভাপতি করার দাবি জানান।
এব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো:হারুনুর রশিদ মুঠো ফোনে বলেন,কলেজটি প্রতিষ্ঠায় অনেকের মতো আমারও অবদান রয়েছে। কিন্তু গত দেড় দশকে ইচ্ছাকৃত ভাবে আমার নাম ও আমার বাবার নাম মুছে ফেলা হয়। যা মোটেও সুখকর নয়। এসব বৈষম্য দূর হওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho