1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

অন্তবর্তীকালীন সরকারের আমলে ক্রীড়াঙ্গনে বইছে জয়ের সুবাতাস 

  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৪ Time View

অন্তবর্তীকালীন সরকারের আমলে ক্রীড়াঙ্গনে বইছে জয়ের সুবাতাস 

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার পতনের পর ক্রীড়াঙ্গনে বইছে জয়ের সুবাতাস।

তারই প্রমান হিসেবে রয়েছে সাফ চ্যাম্পিয়ন অনুর্ধো – ২০ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া, পাকিস্তানকে দুই ম্যাচ টেষ্ট সিরিজে হোয়াইটওয়াশ করে সিরিজ জয়, এবং র‍্যাকিংয়ে উপরে থাকা ভূটানকে পরাজিত করা।
যার বাকি আরেকটি ম্যাচ রয়েছে রোববার।

বিশ্ব ফুটবল র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪ আর ভূটানের অবস্থান হলো ১৮২।

ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টে অনেক বছর যাবৎ অথ্যাৎ আওয়ামীলীগ সরকারের আমলে ক্রীড়ায় তেমন কোন সাফল্যের মুখ দেখেনি বাংলাদেশ।

ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দীর্ঘ বছর দ্বায়িত্ব পালন করেছে সালাউদ্দিন আহমেদ, তার শাসন আমলে ফুটবলে কোন উন্নতি হয়নি, বরং পরাজয়ের বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছিল বাংলাদেশ।

অন্যদিকে ক্রিকেটে নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজের সম্পত্তি মনে করে নিজের ইচ্ছায় পরিচালনা করতেন প্রায় ১৫ টি বছর, বাকি কোন কর্তারাই তাদের দ্বায়িত্ব ঠিক মতো পালন করতে পারতেননা নাজমুল হাসান পাপনের ক্ষমতার দাপটের কাছে।
এছাড়াও বিভিন্ন ফেডারেশনের একই অবস্থা বিরাজ করেছিলো।

ভালো ফলাফল উদ্দেশ্য বড় কথা ছিলোনা তাদের, উদ্দেশ্য ছিলো শুধুই ক্ষমতা দখল ও লুটপাটের মহাউৎসবের।

দু একটি সাফল্য ছাড়া বিভিন্ন টুর্ণামেন্ট বা সিরিজে ভরাডুবি ফলাফল নিয়ে সন্তুষ্ট থাকতে হোতো খেলোয়াড় ও ভক্তদের।

কিন্তু বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয় ৫ আগষ্ট।

এরপর ক্রিকেট ও ফুটবলে বাংলাদেশ সাফল্য পেতে শুরু করেছে। এই জন্য দেশের কোটি কোটি ক্রীড়া ভক্তরা এই সরকারকে অভিনন্দন জানিয়েছেন। এদেশের ক্রীড়াজগত নিয়মিত সাফল্য বয়ে আনুক এই প্রত্যাশা এদেশের সকলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho