1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

গোপালগঞ্জে বিএনপি নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ এক আ’লীগ নেতার বিরুদ্ধে

  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৮ Time View

গোপালগঞ্জে বিএনপি নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ এক আ’লীগ নেতার বিরুদ্ধে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপি’র এক নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। মামলায় সহযোগিতা করার কথা বলে গোপালগঞ্জের মুকসুদপুরে স্থানীয় বিএনপির এক নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আকরাম মোল্লা (৩৫) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ঘটনাটি গত ৩১ আগস্ট মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নে ঘটেছে বলে জানা গেছে।

ধর্ষণের শিকার ওই নারী সোমবার (৯ সেপ্টেম্বর) গোপালগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারিক আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন মুকসুদপুর উপজেলার উজানী গ্রামের মতি মোল্যার ছেলে আকরাম মোল্যা (৩৫)। তিনি উজানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অপর আসামি একই উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের অনিল কৃষ্ণ মণ্ডলের ছেলে পরিতোষ মণ্ডল (৪৫)। পরিতোষ মণ্ডলকে ধর্ষণের সহযোগী হিসেবে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর স্বামীকে মুকসুদপুর থানার একটি মামলায় বেশ কিছুদিন আগে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে ভুক্তভোগীকে আদালতের সব কাজে সহযোগিতা করতেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আকরাম মোল্লা। গত ৩১ আগস্ট আদালতে যাওয়ার কথা বলে ওই নারীকে পার্শ্ববর্তী গ্রাম নিশ্চিন্তপুরে আরেক অভিযুক্ত পরিতোষ মণ্ডলের বাড়িতে নিয়ে যান। পরে পরিতোষ মণ্ডলের সহযোগিতায় তাকে ধর্ষণ করেন ওই আওয়ামী লীগ নেতা।

এসময় ওই নারী চিৎকার করলে অভিযুক্ত পরিতোষ তার বাসার সাউন্ডবক্সে ফুল ভলিউমে গান ছেড়ে দেন। পরে ভুক্তভোগী মুকসুদপুর থানায় দোষীদের বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে ভুক্তভোগী নিরুপায় হয়ে গোপালগঞ্জের আদালতে মামলা করেন।

এবিষয়ে জানতে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আকরাম মোল্লা ও তার সহযোগী পরিতোষ মন্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

উজানি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল কান্তি ঘোষ বলেন, ‘বাদী এবং অভিযুক্ত একে অপরের আত্মীয়। বাদীর স্বামীকে পুলিশ গ্রেপ্তারের পর থেকে দেখতাম ওরা একসঙ্গে কোর্টে যেতো। তবে ধর্ষণের ঘটনা আমার জানা নেই।’

তিনি আরও বলেন, অভিযুক্ত আকরাম মোল্লা উজানি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হলে আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে বহিষ্কার করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho