1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

কোটালীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪০ Time View

কোটালীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায়
সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযন পরিচালনা করেছেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত ।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার ঘাঘর বাজার নদীর পাড়ে আমিনুল ইসলাম হাওলাদারের ভবনটি সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার কারণে তার একটি অংশ ভেঙ্গে দেওয়া হয়েছে। অপর একটি ভবন শামসুল হক মিয়ার। ভবনটি ৭ দিন পরে ভেঙ্গে ফেলা হবে মর্মে নোটিশ জারি করে দিয়েছেন উপজেলা ভূমি অফিস।

উচ্ছেদ অভিযানে কোটালীপাড়া থানা পুলিশ ও তহশীল অফিসের স্টাফদের সার্বিক সহযোগিতা করতে দেখা যায়।

জানা যায়, গত ২১ জুলাই একটি অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত প্রথমবার এসে আমিনুল ইসলাম হাওলাদারের ভবনের একটি অংশ সরকারি খাস জায়গায় নির্মাণ করার কারণে ভেঙে দিয়ে চলে যায়। ভবিষ্যতে আর কোন কাজ সরকারি জায়গায় করতে নিষেধ করে নোটিশ জারি করে দেয়। সরকারি আইন অমান্য করে ওই জায়গায় তিনি আবার কাজ শুরু করলে স্থানীয় তহশীলদার এসে তার কাজে বাঁধা দিয়ে কাজ বন্ধ রাখতে বলেন।
এরপরেও কাজ বন্ধ না করে সরকারি জায়গায় তৃতীয় বার কাজ চলমান রাখার কারণে সোমবার কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত এই অভিযান পরিচালনা করেন।

এবিষয়ে কোটালীপাড়া সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত বলেন , সরকারি খাস জায়গা দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে এবং আগামীতেও অভিযান অব্যাহত থাকবে ।

এসময় ঘাঘর বাজার বণিক সমিতির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরকারি জায়গার ওপরে অবৈধভাবে নির্মিত স্থাপনাপনা ভেঙে ফেলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho