1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

মুকসুদপুরে বাবু সতীশ চন্দ্র রায়ের নৃশংস হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬৪ Time View

মুকসুদপুরে বাবু সতীশ চন্দ্র রায়ের নৃশংস হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিরীহ কৃষক বাবু সতীশ চন্দ্র রায় (ঠাকুর) -এর নৃশংস হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে নিহতের স্বজনেরা ওই গ্রামের সর্বস্তরের জনগণ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) মহেষতলী গ্রামবাসীর আয়োজনে বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত একে অপরের হাতে হাত রেখে প্রায় দুই ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এর আগে নিহতের স্বজনেরা ও এলাকাবাসী ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে যেখানে বাবু সতীশ রায়কে হত্যা করা হয়েছিলো সেখানে পৌঁছে বিক্ষোভ সমাবেশ পালন করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী শিখা রাণী রায়, পুত্র জয় রায়, স্বাধীন রায়, সৌরভ রায়, কন্যা ঐশী রায়, অধ্যাপক বিধান পান্ডে, অজয় রায়, সুবল রায়, রঞ্জন রায়, কেনা মন্ডল, ভজন রায়, বিবেক রায়, দীনেশ রায়, প্রমথ রায়, নীল রতন মন্ডল, সুব্রত রায়, অজিত রায়, অপূর্ব রায় প্রমুখ।

মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে স্বপন মৌলিকের হুকুমে খুনি সুদীপ্ত মৌলিক, রবি মৌলিক, মনোজ মৌলিক, বংকেশ মৌলিক, অরুণ মৌলিক, তরুণ মৌলিক, তপণ মৌলিক, নারায়ণ মৌলিক, বিষা মৌলিক, সাগর মৌলিক সহ অজ্ঞাত ৫/৬ জন মিলে নিরীহ কৃষক বাবু সতীশ রায়কে নৃশংসভাবে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে। এসময় চাচা সতীশ রায়কে বাঁচাতে তার ভাইপো দীপঙ্কর রায় এগিয়ে এলে তাকেও হামলাকারীরা পিটিয়ে গুরুতর আহত করে। পরে এ ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা (মুকসুদপুর থানা মামলা নং-১৮) হলেও পুলিশ আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হননি। মানববন্ধনে বক্তারা আরও বলেন, খুনি পরিবারের একই বংশের সচীন মৌলিক নামের একজন অতিরিক্ত পুলিশ সুপারের হস্তক্ষেপে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না তিনি ডিএমপি-তে কর্মরত রয়েছেন। আদৌ নিহতের পরিবার সুষ্ঠু বিচার পাবেন কি-না? আমরা জানিনা। আমরা মাননীয় আইন উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ মাননীয় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার মহোদয়ের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ গ্রামবাসী উক্ত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান নিয়ে জলিরপাড় বাজার ঘুরে পুনরায় ননীক্ষীরের মহেষতলী গ্রামে ফিরে শেষ করেন।

মুকসুদপুরের চাঞ্চল্যকর বাবু সতীশ রায় হত্যা মামলায় অভিযুক্তদের পক্ষে তদবির করার অভিযোগের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সচীন্দ্র নাথ মৌলিকের বক্তব্য নিতে তার ব্যবহৃত ব্যক্তিগত মুঠোফোনে ০১৭….৮৯৮ একাধিকবার কল করেও সংযোগটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে মুকসুদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, আইন সবার জন্য সমান, হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি খুব দ্রুতই আমরা দোষীদের গ্রেপ্তারে সমর্থ হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho