1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

রাস্তা হয়ে দাঁড়িয়েছে মরণ ফাঁদ,ফরিদগঞ্জ মিরপুর রোডের জীবন যৌবন সব শেষ।

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯০ Time View

রাস্তা হয়ে দাঁড়িয়েছে মরণ ফাঁদ,ফরিদগঞ্জ মিরপুর রোডের জীবন যৌবন সব শেষ।

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ জীবনে নিঃশ্বাস থাকলে যৌবন কখনো কখনো জেগে ওঠে। চিকিৎসায় সেরে ওঠে শরীর, ফিরে আসে তারুণ্য। মিরপুর রোড যেন তারুণ্যের ছোঁয়া হারিয়েছে বহু আগেই। রাস্তার বেহাল অবস্থা দেখলে মনে হবে জীবনের শেষ মূহুর্ত কাটাচ্ছে কোনো এক থুঁথুড়ে বুড়ো।

ফরিদগঞ্জ পৌরসভার মিরপুর রোডের অবস্থা এতোটাই বেহাল যে এই রাস্তার প্রাণ ফিরে আসা আপাতত সম্ভব না বলেই ধারনা করা হচ্ছে। এই রাস্তাটির দুই পাশে মাছের চাষ হওয়ায় এমনিতেই বেহাল দশা থাকে সবসময়। পৌর এলাকার অন্তর্গত হয়েও প্রতিকার মেলেনি এতো বছরেও। সবসময়ের অবহেলিত এই রাস্তাটি সামপ্রতিক বন্যায় একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।বন্যার পানিতে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে গর্ত তৈরি হয়েছে পুরো রাস্তা জুড়ে। অবস্থা এতোটাই ভয়াবহ যে এই রাস্তা দিয়ে সুস্থ সবল মানুষ চলাচল করাও কঠিন। অসুস্থ রোগী নিয়ে যাতায়াত করতে হয় দূরবর্তী বিকল্প রাস্তা দিয়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অটো, রিকশা এবং সি এন জি চালকরা। ভাঙ্গা রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে নষ্ট হচ্ছে তাদের যানবাহন। এখন পর্যন্ত বেশ কয়েকটি অটো গাড়ি উল্টে গিয়ে গাড়ির ক্ষতি হতে খবর পাওয়া গেছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, এই রাস্তার অবস্থা এতোটাই বাঝে হয়ে দাঁড়িয়েছে যে,আর কিছুদিন পর সন্ধ্যা বেলায় পায়ে হেটে চলাচল ও অসম্ভব।সরকার বদলের উচিলা দিয়ে পৌর প্রশাসনও কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই দূর্ভোগ আদৌ দূর হবে কিনা সেটি আমাদের জানা নেই। অতি দ্রুত রাস্তাটিতে অন্তত খানা খন্দ গুলো ভরাট করে হলেও চলাচল উপযোগী করার দাবি স্থানীয়দের।

এ বিষয়ে পৌর প্রশাসন জানায়, বন্যার পানিতে রাস্তার অতিরিক্ত ক্ষতি হয়ে গিয়েছে।পরিস্থিতি আস্তে ধীরে স্বাভাবিক হচ্ছে অতি দ্রুতই মানুষের দূর্ভোগ কমানোর জন্য তারা চেষ্টা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho