1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দিদার হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে ছাত্রদলের মিছিল ও সমাবেশ

  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩৯৭ Time View

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দিদার হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে ছাত্রদলের মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ

গোপালগঞ্জ জেলা শহরের প্রধান সড়কগুলোতে অগ্নিঝরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত হোসেন দিদার হত্যাকান্ডের সকল আসামিদের দ্রুত গ্রেফতার ও সুবিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। গত মঙ্গলবার সকালে মিছিলটি শুরু হয় সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে। মিছিল শেষে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। সেখানে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী প্রমুখ।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় নেতাদের টুঙ্গিপাড়াগামী গাড়ি বহরে আওয়ামী লীগ নেতাদের হামলায় হতাহতের ঘটনা ঘটে। ওইদিন হামলার শিকার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত হোসেন দিদার গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে তার স্ত্রী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদল নেতাকর্মীরা মামলার আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho