1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

কাশিয়ানীতে দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী আহত

  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩৩৬ Time View

কাশিয়ানীতে দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী আহত

নিজস্ব প্রতিবেদকঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে আরিফ সিকদার (২৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ অক্টোবর) রাতে খায়েরহাট আস্তানা মোড় এলাকায় তার ওপর এ হামলা হয়। আহত আরিফ সিকদার কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট গ্রামের আশরাফ সিকদারের ছেলে। তিনি কাশিয়ানী বাজারের পিংকি মোড়ে ডিজিটাল মেশিনের মাধ্যমে কাঠে নকশার ব্যবসা করেন।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব সরকার এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রাতে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন আরিফ। খায়েরহাট আস্তানা মোড় এলাকার পানির পাম্পের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন যুবক আরিফের ওপর হামলা করে এলোপাতাড়িভাবে কুপাতে ও পিটাতে থাকে। এ-সময় আরিফের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান চিকিৎসকেরা। হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এসআই রাজিব সরকার বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho