1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

মুকসুদপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৯৭ Time View

মুকসুদপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের কুমার নদীতে আসমত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৫ অক্টোবর শনিবার দুপুর ২টায় বাৎসরিক ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। প্রতিবছরএই উৎসবের অপেক্ষায় থাকে ঔ এলাকাসহ আশপাশের মানুষ। নৌকা বাইচে বিভিন্ন এলাকা থেকে ছোটবড় ১৫টি নৌকা অংশ নেয়। ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে দিনব্যাপী গ্রামীণ মেলা বসে। সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী রথখোলা এলাকায় কুমার নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষ বিভিন্ন সাজে দাড়িয়ে নেচে গেয়ে নৌকা বাইচ উপভোগ করেন। নৌকা বাইচ দেখতে অনেকেই নৌকা ও ট্রলার ভাড়া করে এই উৎসব উপভোগ করেছেন। নৌকাবাইচ উপলক্ষে মেলায় মিষ্টির দোকান, খেলনা দোকান ও বিভিন্ন খাবার দোকানের পসরা সাজিয়েছে দোকানিরা।

এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার মেয়েদের জামাইরা বউ নিয়ে শ্বশুরবাড়ি এসেছেন। আত্মীয়
স্বজন, পরিবার-পরিজন নিয়ে মেতে ওঠেন আনন্দে।মেলা দেখতে আসা কলেজ পড়ুয়া শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, বান্ধবীদের নিয়ে নৌকাবাইচ দেখতে এসেছি। মেলায় ঘুরে উপভোগ করছি। খুব আনন্দ লাগছে। মেলা থেকে অনেক কিছু কেনাকাটা করেছি। মিষ্টি ব্যবসায়ী ধনঞ্জয় বিশ্বাস বলেন, আবহাওয়া খারাপ হলেও বেচা
কেনাও বেশ ভালো হচ্ছে। দোকানে রসগোল্লা, আমৃত্তি,
দানাদার, জিলাপিসহ বিভিন্ন মিষ্টিসামগ্রী রয়েছে।
বাইচ শেষে সন্ধ্যা ৭টায় বিজয়ী ৩টি নৌকার
দিলীপ বাগাদিয়া প্রথম, রেজাউল, দ্বিতীয় ও সামাদ মানিকদি তৃতীয় এদের মধ্যে ফ্রিজ পুরস্কার বিতরণ করেন আয়োজকরা। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া সব নৌকাকে সান্ত্বনা পুরস্কার হিসেবে এলইডি টিভি পুরস্কৃত করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho