1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক কারবারিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ফরিদগঞ্জ থানার সামনে মানববন্ধন গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গোপালগঞ্জ পৌরসভায় পরিবর্তনের প্রত্যাশা, মেয়র পদে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামীলীগ নেতা উত্তম কুমার দাসের পদত্যাগ কোটালীপাড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ মাহামদুল হাসান বাপ্পিকে যুবদল কেন্দ্রীয় কমিটিতে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় মুকসুদপুরে আনন্দ মিছিল মুকসুদপুরে আদম ব্যবসায়ী ফরিদুলের খপ্পরে অসহায় পরিবার; থানায় অভিযোগ দায়ের  দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

মাদারীপুরের রাজৈরে পানি থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৯৫ Time View

মাদারীপুরের রাজৈরে পানি থেকে যুবকের মরদেহ উদ্ধার

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে ফসলি জমির পানির মধ্যে থেকে রবিউল মৃধা (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলার আলমদস্তা গ্রাম ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে একই গ্রামের মৃত ওহাব মৃধার ছেলে। তিনি রাজৈর বাসস্ট্যান্ডের টিকিট কাউন্টারে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবারও (৭ অক্টোবর) কাজে গিয়েছিল রবিউল। কিন্তু রাতে বাড়ি ফিরে না আসায় খোজাখুজি শুরু করে পরিবারের লোকজন। পরে সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে আলমদস্তার এলাকার একটি ফসলি জমির পানিতে রবিউলের মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। এসময় রাজৈর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho