1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

ওড়াকান্দি ঠাকুরবাড়ির পূজামন্ডপ পরিদর্শনে ২১ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মাজহার আল কবির খোকন

  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৮৪ Time View

ওড়াকান্দি ঠাকুরবাড়ির পূজামন্ডপ পরিদর্শনে ২১ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মাজহার আল কবির খোকন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান ও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পূণ্যভূমি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শন করেছেন যশোর সেনানিবাসের ২১ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়িতে পৌঁছে তিনি হরি মন্দির ও পূজামন্ডপ পরিদর্শন করেন।

ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন এসময় মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ঠাকুর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। এছাড়া শারদীয় দুর্গাপূজা উৎযাপনে কোনো ধরণের সমস্যা হলে তাৎক্ষনিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তিনি।

এসময় ১০ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার ও গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাকসুদুল আলম, মেজর আকিকুর রহমান রুশাদ, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ রাসেদুজ্জামান, ওসি মোঃ শফিউদ্দিন খান, কাশিয়ানী উপজেলার সাবেক চেয়ারম্যান ও ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুব্রত ঠাকুর হিল্টু, রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম বিটুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho