1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জের দু’টি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৩৩৮ Time View

গোপালগঞ্জের দু’টি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বরাদ্দ
আত্মসাতের অভিযোগ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ সদর উপজেলার ১৭ নং গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাশিয়ানী উপজেলার ৫১ নং দক্ষিণ ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সরেজমিন বিদ্যালয় দুটিতে গিয়ে অভিযোগ সম্পর্কে প্রাথমিক সত্যতা মিলেছে।
১৭ নং গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিগত ২০২৩-২৪ অর্থ বছরে স্লিপ অনুদানের ৭০ হাজার টাকা এবং প্রাক প্রাথমিকের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় বলে জানান প্রধান শিক্ষক সুলতানা বেগম। তবে তিনি সরকারি বরাদ্দের এ অর্থ যথাযথভাবে ব্যয় করেননি। তার কাছে খরচের খাত এবং বিল ভাউচার দেখতে চাইলে তিনি তা দেখাতে অস্বীকার করেন।
এদিকে জেলার কাশিয়ানী উপজেলার ৫১ নং দক্ষিণ ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। বিগত ২০২৩-২৪ অর্থ বছরে ওই বিদ্যালয়ে ২২০ জন শিক্ষার্থী দেখিয়ে স্লিপ অনুদান খাতে ৭০ হাজার টাকা বরাদ্দ নেওয়া হলেও বর্তমানে ওই বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা পাওয়া গেছে ১৯০ জন। বিধি মোতাবেক দুইশতের বেশি শিক্ষার্থী হলে স্লিপ অনুদান খাতে ৭০ হাজার টাকা পাওয়া যায়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা নাঈম গত বছর শিক্ষার্থী বেশি দেখিয়ে অধিক অর্থ বরাদ্দ নিয়ে তা যথাযথভাবে ব্যয় করেননি। অর্থ আত্মসাতের অভিযোগ সত্য প্রমান যাতে না হয় সেজন্যে তিনি কোনো ডকুমেন্টস প্রদর্শন করতে অনীহা প্রকাশ করেন। প্রকৃত পক্ষে ওই বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা কম তা প্রকাশ হওয়ায় প্রধান শিক্ষক এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho