1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মুকসুদপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান শহিদুল ইসলাম ঃ

  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৩৬৫ Time View

মুকসুদপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান
শহিদুল ইসলাম ঃ
১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব, এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর শুনা যায়নি । আশা করছি পূজা শেষ হওয়া পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটবেনা। জেলার সকল পূজা যাতে কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান এসময় পূজা মন্ডবে দায়িত্বশীলদের সঙ্গে ফুল দিয়ে সৌজন্য সাক্ষাৎ করে সার্বিক খোঁজ খবর নেন।

এ বছর মুকসুদপুর উপজেলায় ২৯৩ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামচুল আরেফিন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপজেলা মৎস্য অফিসার খায়রুল ইসলাম, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho