1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

রূপসা দক্ষিণ ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন

  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৩০১ Time View

রূপসা দক্ষিণ ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন

মোঃনাঈম হোসেন পলোয়ানঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষে ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১০ অক্টোবর বিকেলে রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে উদ্দেশ্যে বলেন এ সরকার খুব কম সময়ের মধ্যে আইন কমিশন গঠন করে আইন মন্ত্রণালয় কে সংস্কার এবং নির্বাচন কমিশনকে সংস্কার করে ভোটের অধিকার রক্ষায় খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার অনুরোধ করেন। এবং তিনি ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সর্বস্তরের নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে আলহাজ্ব এম এ হান্নান নমিনেশনের পাওয়ার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ বেপারী, ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী বিএসসি, সাধারণ সম্পাদক মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার খান, সহ-সভাপতি কামরান হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক দিদার খান, জহিরুল ইসলাম পাটোয়ারী, আব্দুল মান্নান মনু, আব্দুল মান্নান মজুমদার, মাইনুদ্দিন মাস্টার, আনোয়ার হোসেন, খোরশেদ আলম সহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক হারুন খান, সহ প্রচার সম্পাদক মুসলিম হোসেন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, প্রবাসী সম্পাদক খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির মজুমদার, সদস্য সচিব মোঃ রিপন, যুগ্ন আহবায়ক মোঃ রাসেল আহমদ, সদস্য মুহাম্মদ রুবেল খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন হোসেন, সহ-সভাপতি আরমান মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক আরমান খান, মোঃ রিপন হোসেন সহ সহস্ত্রাধিক নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho