1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

কোটালীপাড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে ২১ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন

  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৮৩ Time View

কোটালীপাড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে ২১ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) কোটালীপাড়ার পারকোনা সার্বজনীন দূর্গামন্দির ও পশ্চিমপাড়া কেন্দ্রীয় সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন। পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এসময় ১০ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার ও গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল আলম, মেজর আকিকুর রহমান রুশাদ, ক্যাপ্টেন আসিফ, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা রুশান খাঁন সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন বলেন, গোপালগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায় সহ সাধারণ মানুষের জানমাল এবং ধর্মীয় উপসানালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি সার্বজনীন মন্দির পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho