1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ফরিদগঞ্জে গনপিটুনিতে চোরের মৃত্যু

  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩৫৫ Time View

ফরিদগঞ্জে গনপিটুনিতে চোরের মৃত্যু

মোঃ নাঈম হোসেন পলোয়ানঃচাঁদপুরের ফরিদগঞ্জে গণপিটুনিতে মো. রাকিব হোসেন (২৫) এর মৃত্যু হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

১০ অক্টোবর বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার রায়পুর উপজেলার কাজীরচর ছৈয়াল বাড়ির আবুল কালামের ঘরে চুরি অপরাধে রাকিবকে গনপিটুনি দেয় এলাকাবাসী। এরপর শুক্রবার ১১ অক্টোবর সকালে চোর রাকিবের অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয় চৌকিদারের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

নিহত রাকিব ফরিদগঞ্জ উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের দক্ষিণ আলোনিয়া এলাকার বেপারি বাড়ির আবুল বাশারের ছেলে।জানা যায়, রাকিব ওই এলাকার স্বীকৃত চোর হিসেবে তথ্য পাওয়া যায় এবং তার বিরুদ্ধে একাধিক চুরি মামলার রয়েছে।

রাকিবের বাড়িতে গিয়ে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাই তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান বলেন, রাকিব বৃহস্পতিবার সন্ধ্যা রাতে কাজিরচর এলাকার আবুল কালামের ঘরে চুরি করে পালিয়ে যায়। এরপর আল-আমিনের পরিত্যক্ত ঘরে লুকিয়ে থাকে। স্থানীয়রা টের পেয়ে আল- আমিনের ঘরে তাকে গনপিটুনি দিতে থাকে। আমি সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবগত করি। পরে তাকে উদ্ধার করে চৌকিদারের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিরত ডাঃ নুসরাত জাহান বলেন, দুপুর ১১ টা ৫৫ মিনিটে রাকিব হোসেন নামের ওই যুবককে হাসপাতালে আনা হয়। এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার বলেন, চুরির অপরাধে রাকিব নামে এক যুবককে গনপিটুনিতে নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho