1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মুকসুদপুরে মটোরসাইকেল চাপায় নাছিমা বেগম (৪২) নামে এক নারী নিহত-চালক আহত

  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩৬০ Time View

মুকসুদপুরে মটোরসাইকেল চাপায় নাছিমা বেগম (৪২) নামে এক নারী নিহত-চালক আহত

মুকসুদপুর( গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে মটোরসাইকেল চাপায় নাছিমা বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় মটোরসাইকেল চালক রবিন (২০) গুরুতর আহত হয়েছে।  শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার সময় উপজেলার উজানী – রাহুথড়  সড়কের উজানী দক্ষিনপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মটোরসাইকেল পথচারী নাছিমা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। গুরুতর আহতকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।  নিহত নাছিমা বেগম উজানী গ্রামের লায়েক সরদারের স্ত্রী।  আহত মটোরসাইকেল চালক রবিন উজানী গ্রামের আবুল খায়েরের ছেলে।

মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মটোরসাইকেল চাপায় এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছে, মটোরসাইকেল চালক আহত হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho