1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

রাজৈরে মসজিদের ফ্যান বন্ধ করতে বলায় শিক্ষক পরিবারকে কুপিয়ে জখম

  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩৩৩ Time View

রাজৈরে মসজিদের ফ্যান বন্ধ করতে বলায় শিক্ষক পরিবারকে কুপিয়ে জখম

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে নামাজের আগে মসজিদের ফ্যান বন্ধ করতে বলায় মাদ্রাসা শিক্ষক নান্নু শেখের(৫০) বাড়িতে হামলা চালিয়ে ৫ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের হরিদাসদী মধ্যপাড়া গ্রামের সালাম হাওলাদার(৫৫) ও তার লোকজনের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর জখম অবস্থায় রোববার (১৩ অক্টোবর) ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক একই গ্রামের বসিন্দা। তিনি হোসেনপুর ইউনিয়নের বিদ্যানন্দী মাদ্রাসায় চাকরী করেন।

পরিবারিক ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার হরিদাসদী মধ্যপাড়ার মসজিদ কমিটির সভাপতি ছিলেন সালাম হাওলাদার(৫৫)। সেই কমিটি ভেঙ্গে আয়নাল হক খানকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়। এ কমিটিতে পূনরায় সভাপতি পদ না পেয়ে সালাম ক্ষিপ্ত হন। পরে গত (৯ অক্টোবর) বুধবার রাতে এশা নামাজের সময় সালাম ফ্যান চালালে ওই শিক্ষক বন্ধ করতে বলায় দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় সালাম ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই শিক্ষকের বসতবাড়িতে হমলা চালায় এবং শিক্ষক নান্নুসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। এসময় তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্যে ওই শিক্ষকের ভাই বাবলু শেখ(৫৫) ও জিয়াউর রহমানকে(৪৩) গুরুতর অবস্থায় রোববার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী।

আহত জিয়াউর রহমানের ভাইয়ের স্ত্রী ডলি বেগম জানান, ঘরের দরজা বন্ধ করে পালিয়েছিল আমার ভাসুররা। তারপরও দরজা ভেঙ্গে ভিতরে এসে কুপিয়েছে। আলমারি খুলে স্বর্ণলঙ্কার নিয়ে পালিয়ে যায় তারা। এখন আবার হুমকি দেয় যে আমরা যদি কোন মামলা করি তাহলে আমাদের আবারও কোপাবে।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের একজন স্থানীয় ইউপি সদস্য গিয়াসউদ্দিন বলেন, আমরা শালিস- মিমাংসা করে দেওয়ার কথা বলেছি। সেনাবাহিনী আসছিলো। তারাও আমাদেরকে মিমাংসার জন্য দায়িত্ব দিয়ে গেছে।

এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয় জানতে রাজৈর থানার ওসি মাসুদ খানের মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho