1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

ফরিদগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে ৩ মাছ বিক্রেতাকে অর্থদন্ড, ১৮৮ কেজি ইলিশ জব্দ

  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৬৯ Time View

ফরিদগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে ৩ মাছ বিক্রেতাকে অর্থদন্ড, ১৮৮ কেজি ইলিশ জব্দ

মোঃ নাঈম হোসেন পলোয়ানঃ মা ইলিশ সংরক্ষণ অভিযান প্রথম দিন থেকেই জেলা প্রশাসন ও জেলা টাস্কফোর্স কমিটির কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু নদীতেই নয় সড়ক পথে বা বাজারে অসাধু উপায়ে ইলিশ মাছ বিক্রি করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন।
তারই ধারাবাহিকতায় রবিবার (১৩ অক্টোবর) বিকেলে চাঁদপুরের  ফরিদগঞ্জ উপজেলার বাজারে অসাধু উপায়ে ইলিশ বিক্রির অপরাধে ৩ মাছ বিক্রেতাকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজের সহকারি কমিশনার (ভূমি) ও ফরিদগঞ্জ পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান।
তিনি গণমাধ্যমকে জানান,  আজ ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজারে ৩ জন মাছ বিক্রেতাকে ইলিশ বিক্রয়রত অবস্থায় হাতেনাতে ধরা পরলে সেখানে মোবাইলকোর্ট পরিচালিত হয়। অপরাধী ৩ ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সুরক্ষা আইনে প্রত্যেককে ৫০০০ টাকা করে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একইসাথে নিষিদ্ধ সময়ে তাদের ইলিশ বিক্রয়ে পুনরায় পাওয়া গেলে কারাদণ্ড আরোপের শর্তে মুচলেকা নেয়া হয়।
তিনি আরো জানান, জব্দকৃত প্রায় ১৮৮ কেজি ইলিশ মাছ ফরিদগঞ্জের কেরোয়ার রাওযাতুল কুরান মাদ্রাসা, কাছিয়াড়ার কারীমিয়া আহম্মদিয়া কেরাতুল কোরান মাদ্রাসা ও এতিমখানা এবং চাঁদপুর সদরের সরকারি শিশু পরিবারের এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণের মাধ্যমে বিলিবন্দেজ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ সরকারসহ থানা পুলিশের একটি চৌকস দল, ফরিদগঞ্জ উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শাহীনুর আক্তার, মো. রেদোয়ান খানসহ রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho